Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.48): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

সিরাজগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবাসহ আবু হানিফ(২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল।

আটককৃত সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতী মধ্যপাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম এর ছেলে। বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, গত ২৩ সেপ্টেম্বর সদর থানাধীন রামগাঁতী বনবাড়ীয়া গ্রামস্থ মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তাহার হেফাজত হইতে ১৮৮ পিস ইয়াবা ও ০১ টি মোবাইলসেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০২ আগস্ট ২০২৬ || ১৮ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: