মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিরাজগঞ্জের বেলকুচিতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

সিরাজগঞ্জের বেলকুচিতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন দৌলতপুর ইউপিস্থ মেঘুল্লা বাসষ্ট্যান্ডে জনৈক জাকারিয়া এর ইলেট্রিক দোকানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২।

মঙ্গলবার (১২ জানুয়ারী) বেলা ৪.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল অভিনা পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত আসামী মোঃ আঃ মোতালেব (৪০), পিতা-মৃত হাছেন আলী, সাং-শোলাকুড়া মাহমুদপুর, থানা বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৯ মে ২০২৬ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন