Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.178): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

সারাদেশে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প চলমান

সারাদেশে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প চলমান

করোনার কারণে যাতে গ্রামের প্রান্তিক মানুষ স্বাস্থ্য সেবা বঞ্চিত না হয় সে জন্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা গ্রামে চিকিৎসা ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জাগ্রত বিশ-এর সার্বিক ব্যবস্থাপনায় ৭১ ফিল্ড অ্যাম্বুলেন্স এ ক্যাম্প পরিচালনা করে।

অদ্য বেলা সাড়ে ১১টায় ক্যাম্পের উদ্বোধন করেন সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজ রহমান। এ সময় উপস্থিত ছিলেন লে: কর্নেল আসাদ, ক্যাপ্টেন মোহাম্মদ ওলিউর রহমানসহ অন্যরা। সেনাবাহিনীর তিনজন চিকিৎসক এ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন।

নারী ও পুরুষ মিলিয়ে প্রায় এক হাজার মানুষকে চিকিৎসা দেয়ার পাশাপাশি ওষুধও দেয়। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রা। এর ধরনের ক্যাম্প আরো করা হবে বলেও জানান সেনা কমকর্তারা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৪ আগস্ট ২০২৬ || ৩০ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: