Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.57): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

বিশ্বে একটি মাত্র বনে আছে সোনালি বাঘ!

বিশ্বে একটি মাত্র বনে আছে সোনালি বাঘ!

রয়্যাল বেঙ্গল টাইগার মানেই হলদে-কালো ডোরা, কখনও সাদা-কালো রয়্যাল বেঙ্গলও হয়। কিন্তু সোনালি রয়্যাল! হ্যাঁ, তেমন বাঘ কিছু চিড়িয়াখানায় থাকার কথা শোনা গেছে বটে। কিন্তু ২১ শতকে বিশ্বে একমাত্র ভারতের কাজিরাঙার জঙ্গলেই দেখা মিলেছে একটি সোনালি রয়্যাল বেঙ্গলের। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতের গত চার বছরে বাঘ বেড়েছে প্রায় ৭৫০টি। ভারতে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত চলা ক্যামেরা ট্র্যাপিংয়ে মোট ১ লাখ ২১ হাজার ৩৩৭ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ১৪১ অঞ্চলে ২৬ হাজার ৮৩৮টি স্থানে ক্যামেরা পাতা হয়েছিল।

এতে মোট ৩ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৬২৩টি প্রাণীর ছবি উঠেছে। তার মধ্যে রয়্যাল বেঙ্গলের ছবি ছিল ৭৬ হাজার ৬৫১ ও চিতাবাঘের ছবি ছিল ৫১ হাজার ৭৭৭টি।

২০১৪ সালে বাঘের সংখ্যাটি ছিল ২ হাজার ২২৬টি। ২০০৬ সালে ভারতে বাঘ ছিল ১ হাজার ৪১১টি। ভারতের মতো বিশাল দেশে এত ব্যাপকভাবে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘের জরিপ চালানোকে বিরল কৃতিত্ব আখ্যা দিয়ে গিনেস রেকর্ড বুকে জায়গা দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কৰ্তৃপক্ষ।

কাজিরাঙার ফিল্ড ডিরেক্টর পি শিবকুমার জানান, সোনালি বাঘিনি ১০৬ এফের বয়স এখন সাত বছর। শেষবারের শুমারি অনুযায়ী আসামে বাঘ ছিল ১৯০টি। তার মধ্যে কাজিরাঙায় বাঘের সংখ্যা ১২১টি।

অন্য বাঘের সঙ্গে লড়াইতে সামনের বাঁ পা ও নাক জখমও হয়েছিল সোনালি বাঘিনির। এখন এটি সুস্থ আছে। তিনি আরও জানান, কাজিরাঙায় ফের ক্যামেরা ট্র্যাপিংয়ের কাজ শেষ হয়েছে। তথ্য সংগ্রহ ও যাচাই কাজ চলছে। আশা করা হচ্ছে এবার বাঘ আরও বাড়বে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা