সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

বন্ধ নাকের সমস্যায় তেজপাতা ও রসুনের জাদু

বন্ধ নাকের সমস্যায় তেজপাতা ও রসুনের জাদু

শীত শেষ হয়ে আবহাওয়া এখন নতুন রূপ ধারণ করেছে। প্রকৃতি এখন না ঠাণ্ডা আর না গরম। এই সময় কমবেশি সবাই নাক বন্ধের সমস্যায় ভুগে থাকেন। আর নাক বন্ধ মানেই শ্বাস নিতে কষ্ট হওয়া। যা খুবই বিরক্তিকর।

এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আজকের লেখায় আমরা আপনাদের জানাবো দুটি সহজ পদ্ধতি, যা অনুসরণে আপনার বন্ধ নাকের সমস্যা নিমিষেই গায়েব হয়ে যাবে। ঘরে থাকা দুটি উপাদানেই এই সমস্যা থেকে সহজেই মুক্তি মিলবে। উপাদান দুটি হচ্ছে তেজপাতা ও রসুন। চলুন তবে জেনে নেয়া যাক বন্ধ নাকের সমস্যায় তেজপাতা ও রসুনের ব্যবহার সম্পর্কে-

তেজপাতার ব্যবহার

দেড় গ্লাস পানিতে পাঁচ থেকে ছয়টি তেজপাতা গরম করে তারপর উষ্ণ অবস্থায় তা পান করুন। ব্যস বন্ধ নাকের সমস্যা কমিয়ে মুখের স্বাদও ফিরিয়ে আনবে এটি। কেননা তেজপাতায় রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যা ঠাণ্ডাজনিত সমস্যাগুলোর প্রকোপ কমাতে সাহায্য করে।

রসুনের ব্যবহার

দুই থেকে তিনটি রসুন থেঁতলে এক কাপ পানিতে ১০ মিনিট জ্বাল দিয়ে উষ্ণ অবস্থায় পান করুন। এতে এই সমস্যা থেকে অনেকটাই রেহাই মিলবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা