সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রেমিকাকে কাছে পেতে যা করলেন দেব

প্রেমিকাকে কাছে পেতে যা করলেন দেব

ভরা বসন্ত। এমন সময় একজন রোদে পুড়ে জেলায় জেলায় প্রচার করছেন, অন্যজন সুদূর মুম্বাইয়ে প্রথম বলিউড ছবির প্রচার করছেন। দেবের বিরহে কাতর রুক্মীণি মৈত্র। নিজের এই বিষন্নতা জাহির করেছেন টুইটারে। ছবি পোস্ট করে লিখেছেন, কতদিন দেখিনি তোমায়! 

প্রচারের ব্যস্ততার মাঝেও রুক্মিণীর এই বিষন্নতায় ভরা পোস্ট নজর এড়ায়নি দেবের। উত্তর দিতে বেশি সময় নেননি টলিপাড়ার তারকা। রুক্মিণীকে ট্যাগ করেই লিখেছেন, আমারও একই অবস্থা… তাড়াতাড়ি ফিরে এসো।

রুক্মিণীর এই পোস্টে কমেন্ট করেছেন প্রযোজক মহেন্দ্র সোনিও। রুক্মিণীকে ট্যাগ করে দেবের ছবি আপলোড করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, এই নাও।

কিছুদিন আগে অবশ্য বেশ খুনসুটির মেজাজেই ছিলেন দেব-রুক্মিণী। নিজের ছবি আপলোড করে নায়িকা লিখেছিলেন, ছায়ার নেপথ্যে সুন্দর কিছু একটা নিশ্চয়ই আছে, এটাই বিশ্বাস করে সে…। এতেই খুনসুটি করে বসেন দেব। লেখেন, কী বাজে ছবিটা… আরো ভাল ছবি ছিল তো? 
দেবের এই প্রতিক্রিয়ার উত্তরে আবার রুক্মিণী জানতে চান, যেমন?। উদাহরণ বোধহয় হাতের কাছেই রেখে দিয়েছিলেন টলিপাড়ার তারকা। নিজের ও রুক্মিণীর একটি ছবি শেয়ার করেন তিনি। সেই ছবিতে আবার ফোকাসে ছিলেন দেব। আর তার নেপথ্যে ছিলেন রুক্মিণী। 

ক্যাপশনে মজা করে দেব জানতে চান, এটা কেমন? তাতেই ক্ষিপ্ত হয়ে অভিনেত্রী আবার লেখেন, ব্লক! দু’জনের এই কৌতুকও বেশ উপভোগ করেছিলেন অনুরাগীরা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৪ মে ২০২৬ || ২০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন