Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.178): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

দুপুরের ভাত ঘুম, বাড়াচ্ছে নারীদের মৃত্যুর ঝুঁকি

দুপুরের ভাত ঘুম, বাড়াচ্ছে নারীদের মৃত্যুর ঝুঁকি

দুপুরে খাবারের পর একটু ঝিমুনি আসে সবারই। সুযোগ পেলে ঘুমিয়ে নেন খানিক্ষণ। তবে জানেন কি? আপনার এই ভাত ঘুম বাড়াচ্ছে মৃত্যুর ঝুঁকি। বিশেষ করে নারীরা রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে।   

চীনের বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় দেখা গেছে, দিনে এক ঘণ্টা বা তার বেশি ঘুমালে মৃত্যুঝুঁকি এক তৃতীয়াংশ বেড়ে যায়। তবে দিনের ঘুম নারীদের জন্যে মারাত্মক ক্ষতি করে। নারীরা যদি দিনে এক ঘণ্টা কিংবা তার বেশি করে ঘুমান। তাহলে তাদের মৃত্যুঝুঁকি বেড়ে যায় ২২ শতাংশ। 

এই গবেষণাটি করেন চীনের গুয়াংজু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা বলছেন, রাতে যারা বেশি ঘুমাতে পারেন না সন্ধ্যার দিকে হালকা ঘুম তাদের জন্য ভালো। তবে এই সময়সীমা অল্প হওয়া উচিত।

এর আগে কয়েকটি গবেষণায় বলা হয়, দিনের ঘুমে শরীরের কোনো অঙ্গের অস্বাভাবিক স্ফীতি হতে পারে, যা হার্টের জন্য ক্ষতিকর। গবেষকেরা ২০টি গবেষণায় অংশ নেয়া তিন লাখ মানুষের বিভিন্ন ডেটা বিশ্লেষণ করেছেন। এতে দেখা গেছে যাদের দুপুরে ঘুমের অভ্যাস রয়েছে। তাদের মধ্যে মৃত্যু ঝুঁকি অনেক বেশি। 

গবেষণা নিবন্ধের লেখক ডা. ঝে প্যান বলছেন, দিনের ঘুম গোটা পৃথিবীর মানুষের জন্যই একটা সমস্যা। আমাদের গবেষণা বলছে দুপুরে যদি ঘুমাতে চান, তাহলে এক ঘণ্টার কম ঘুমাতে হবে। 

সাধারণত ৩ টার আগেই দুপুরের খাওয়া শেষ হয়ে যায়। যদি ঘুমাতেই চান ৩ টার পর আধা ঘন্টা ঘুমাতে পারেন। তবে এক ঘণ্টার বেশি কখনোই ঘুমানো যাবে না।  

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৬ আগস্ট ২০২৬ || ১ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: