Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.28): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

দুইটি প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নেওয়ার উপায়

দুইটি প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নেওয়ার উপায়

আমরা আমাদের ত্বকের যত্ন নেওয়ার জন্য নানা ধরনের উপায় অবলম্বন করে থাকি । আমরা আমাদের ত্বকের যত্নে বাজার থেকে নানা ধরনের ক্রিম ফেস প্যাক এগুলোকে ব্যবহার করে থাকি । কিন্তু এগুলো আমাদের ত্বকের যত্ন তো নেয় অপর দিকে এর কিছু পাশ্বপ্রতিক্রিয়া রয়েছে যা আমাদের ত্বকের ক্ষতি ও করে থাকে । তাই আমাদের উচিত আমাদের ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানকে প্রাধান্য দেয়া ।  আমরা প্রাকৃতিক উপায় অবলম্বন করে খুব সহজে ত্বকের যন্ত নিয়ে থাকি । আমরা হলুদের গুড়ো এবং গাজরের রস দিয়ে খুব সহজে ত্বককে উজ্জ্বল করে তুলতে পারি । প্রচীনকাল থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে হলুদের ব্যবহার হয়ে আসছে । ত্বকের কালো দাগ হোক অথবা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হোক, আমরা হলুদের ব্যবহার করে থাকি । আবার গাজরের নানা ধরনের গুণাগুণ রয়েছে ।

তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে দুই টি প্রকৃতিক  উপাদান ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া যায় :

প্রয়োজনীয় উপাদান :

১) গাজরের রস তিন টেবিল চামচ

২) হলুদের গুড়া দুই চা চামচ

প্রস্তুত প্রণালী :

প্রথমে একটি পাত্রে গাজরের রস নিতে হবে । এরপর এর ভিতর হলুদের গুড়ো দিতে হবে । এখন উপকরণ দুটোকে ভালোভাবে মিশিয়ে একটি প্যাক তৈরী করে নিতে হবে ।

ব্যবহারের নিয়মাবলি :

প্যাকটিকে ত্বকে ম্যাসাজ করে লাগাতে হবে । ত্বকে লাগানোর পর ১৫ মিনিট রেখে দিতে হবে । ১৫ মিনিট পর এটা শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক হয়ে উঠবে সুন্দর হয়ে উঠবে । হলুদ এবং গাজরের রস ভিটামিন এবং পুষ্টি উপাদান সমৃদ্ধ । এটি ত্বকের কোষ সুস্থ রেখে স্বাস্থ্যকর ত্বক পেতে সাহায্য করে । এছাড়াও এই প্যাকটি আপনার ত্বকের যাবতীয় সমাধানে করে আপনার ত্বক রাখবে সুন্দর ।

তাহলে এখন থেকে ত্বক সুন্দর রাখতে এই প্যাকটি ব্যবহার করুন এবং  ত্বককে সুন্দর ও উজ্জ্বল রাখুন ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১০ আগস্ট ২০২৬ || ২৬ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: