বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্য

তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্য

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আব্দুল আজিজ (৩৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।সে উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

সোমবার (৭ জুন) সন্ধার পর উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান।

স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান,সন্ধার সময় প্রচন্ড ঝড়বৃষ্টি শুর হয়। সে সময় আব্দুল আজিজ মাঠে কাজ করছিলেন ঝড় দেখে বাড়ী ফিরতে চাইলে এমন সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান। সে বাড়িতে না ফেরার জন্য পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে । খোজা খুজির এক পর্যায়ে তারা তাকে মাঠে পরে থাকতে দেখে।তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে গ্রাম্য চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে। পরে রাতেই তার লাশ উদ্ধার করে দাফন কাফন করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ মে ২০২৬ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন