Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.48): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

করোনা আক্রান্তদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন সেবা

করোনা আক্রান্তদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন সেবা

করোনাভাইরাস আক্রান্তদের ফোন দিয়ে খোঁজ-খবর নিতে নতুন সেবা চালু করেছে স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখা (সিডিসি)। তারা আক্রান্ত রোগীদের পুষ্টিবিষয়ক পরামর্শ ও বাসা জীবাণুমুক্ত করাসহ বিভিন্ন ধরনের পরামর্শ দেবেন।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা একথা জানান।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের সিডিসি শাখা একটি সেবা চালু করেছে, যার নাম ‘সিডিসি কেয়ার ফর অল, সিডিসি আছে আপনার পাশে’।

যদিও এখন খুবই স্বল্প পরিসরে এই সেবাটি চালু হয়েছে। সেবাটি হলো আক্রান্ত ব্যক্তিদের টেলিফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলা। বাসায় অবস্থান সময়ে তাদের অসুস্থতা সংক্রান্ত পুষ্টিবিষয়ক পরামর্শ কিংবা বাসা জীবাণুমুক্ত করার প্রক্রিয়াটিও তারা জানিয়ে দেবেন। এক্ষেত্রে তাদের (সিডিসির) ফোন নম্বরগুলোতে কেউ ফোন করবে না। কিন্তু তারাই (সিডিসি) আক্রান্ত ব্যক্তিদের ফোন নম্বর, যা পরীক্ষা রেজাল্টের সাথে থাকে ফোন করে এই সেবাগুলো দিয়ে থাকবে।’

তিনি বলেন, ‘তারা শুধু প্রথম দিন ফোন করবেন না, যিনি আক্রান্ত তার শারীরিক অবস্থা জানার জন্য সিডিসি এই সেবাটি সপ্তম দিন ও ১৪তম দিনেও ফোন করে তাদের খোঁজ-খবর নেবে।’

নাসিমা সুলতানা জানান, সিডিসির এই কাজের সাথে যুক্ত হয়েছে রবি টেলিকম। তারা প্রতি মাসে ১০ হাজার মিনিট ফ্রি কল সুবিধাসহ সিম ও ১০টি মোবাইল ফোন প্রদান করেছেন।

তিনি অধিদপ্তরের পক্ষ থেকে রবি টেলিকমকে এই সহযোগিতা দেয়ার জন্য ধন্যবাদ জানান।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

৩০ জুলাই ২০২৬ || ১৫ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: